কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এ প্রতিপাদ্য বিষয়ে বাগেরহাটের 

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক 

দুর্নীতিবিরোধী দিবস-২০২২ । 

শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির 

আয়োজনে উপজেলা প্রশাসন চত্তরে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। 

উদ্বোধন শেষে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, দুপ্রক উপজেলা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সংবাদকর্মী, গার্লস গাইড, রোবার স্কাউটসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের পরিচালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির 

সভাপতি অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান।

আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সাংবাদিক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, এইচএম শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ণ অফিসার মো. শামসুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাষ্টার মো. ফারুকুল ইসলাম প্রমুখ। 

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. বাকী বিল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক সাজেদা সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, শিক্ষিকা মারজান খানম প্রমুখ। #

Tag
আরও খবর