মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

আজ আন্তর্জাতিক নারী দিবস

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-03-2025 07:24:41 pm

আজ ৮ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি


আজ ৮ ই মার্চ আর্ন্তজাতিক নারী দিবস। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি উদযাপিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষ্য দোশের সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে  আলোচনা সভা,সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এবাবারের নারী দিবসের প্রতিপাদ্য "অধিকার, সমতা,ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন"। এখন কথা হলো এত আলোচনা সভা, মিছিল,স্লোগান,সেমিনার করেও কি নারীদের অধিকার নিশ্চিত করতে পেরেছি? যতই সভা,সেমিনার,মিটিং মিছিল করা হয়েছে বা আজও হচ্ছে প্রকৃত পক্ষে নারীদের সুরক্ষা দিতে পেরেছে কি? 


এখন পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে দেখা যায় ধর্ষনের তান্ডব চলছে।বাদ যায় নি বৃদ্ধা ও কন্য শিশু। এটা হওয়া একমাত্র কারণ আজ পর্যন্ত কোন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হয় নি। সর্বোচ্চ শাস্তি না হওয়ার প্রথম অজুহাত উপযুক্ত স্বাক্ষী না থাকায়। আমার প্রশ্ন হলো ধর্ষক যখন কোন নারী বা কন্যা শিশুকে ধর্ষন করে সে জনসমক্ষে ধর্ষন করে যে উপযুক্ত স্বাক্ষী পাবে? এক্ষেত্র যথা সময়ে ভিকটিম বা ধর্ষিতার পরীক্ষা নিরীক্ষা কর,তার জবান বন্দী নেওয়া। 


যারা ধর্ষন করে বা ধর্ষনকারী তারা সমাজের উঁচু পর্যায়ের ক্ষমতাধর মানুষ। এদের মানুষ বললে ভুল হবে। তারা মানুষের খোলস বা মুখোশ পড়া অমানুষ। তাদের ক্ষমতার বলে ভোক্তভূগী আর বিচার পায় না।অথবা তাদের ভয়ে বিচার প্রার্থীও হয় না। কোন প্রকার বিচার না পেয়ে সর্বশেষ আত্মহত্যার পথ বেচে নেয়।


আন্তর্জাতিক নারী দিবসের একদিন আগে গতকাল মাগুড়া জেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু কন্যা আছিয়া তার বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত হয়েছে। শিশুটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।কি দোষ ছিল এ অআুঝ শিশুটির? মাগুড়ার এই ৮ বছরের শিশুর মত গ্রাম-গঞ্জে অনেক শিশু ধর্ষনের শিকার হচ্ছে যার হিসাব কেউ রাখে না বা পত্র-পত্রিকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশিত হয় নি।অভিভাবকরা মনে করেন মানুষ জানতে পারলে মান-সম্মানের হানি হব। পরে আর মেয়েকে বিবাহ দেওয়া যাবে না।আমাদের এই ভুল ধারনা থেকে বেড়িয়ে আসতে হবে।প্রতিবাদ করতে হবে। তা না হলে আমাদের মেয়েদের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে যাবে।মাগুড়ার এঘটনার  কি জবাব দিবে আমাদের এই পুরুশাসিত সমাজ? কি জবাব দিবে দেশের সরকার? আমরা কি এরকম স্বাধীনতা চেযে ছিলাম, যেখানে বোনের স্বামীর বাড়িতে তার সব কিছু হারাতে হবে? বোনের বাড়ি থেকে রক্ষা পেল না ছোট বোন। এর চেয়ে লজ্জা আর কি হতে পারে?


নারী দিবসকে শুধুমাত্র আলোচনা সভা,সেমিনার, মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আইন কঠোর করা হোক। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির বিধান করা হোক মৃত্যু দন্ড। তাহলেই নারী দিবস পালন করা স্বার্থক হবে।

Tag
আরও খবর