মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গোদাগাড়ীতে আন্তর্তাজাতিক নারী দিবস উদযাপিত

 “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে গোদাগাড়ীর কাকনহাটে আন্তর্তাজাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
 আজ শনিবার (৮মার্চ) সিসিবিভিও-রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে আন্তর্তাজাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত হয়। এতে রক্ষাগোলা সংগঠনের শতাধিক নেতা-নেত্রী ও সদস্যগণ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে কাকনহাট পৌর এলাকায় সিসিবিভিও শাখা কার্যালয় হতে র‌্যালিটি কাকনহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে এবং র‌্যালী শেষে শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেত্রী বিউটি তীর্কি, সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, যুব নেত্রী এলিসাবেথ টুডু, নেতা শ্রী সরল এক্কা এবং সিসিবিভিও’র উদ্ধর্তন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম ও নারী উন্নয়ন কর্মর্কর্তা সবিতা রানী। বক্তাগণ তাদের বক্তব্যে দাবী তোলেন, কৃষিকাজে জড়িত জনজাতির নারী-পুরুষের কৃষক হিসেবে স্বীকৃতি চাই, উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, জনজাতির নারীদের কৃষি মজুরীতে সমঅধিকার চাই, বাল্যবিবাহ, যৌতুক রোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। এছাড়াও নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিটরিং ও আইটি কর্মকর্তা শাহাবুদ্দিন সিহাস, মাঠ কর্মকর্তা পৌল টুডু, প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীসহ সংস্থার সকল সংগঠকগণ।

Tag
আরও খবর