নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

যুক্তরাষ্ট্র-ইউক্রেন রুদ্রধার বৈঠক আগামী সপ্তাহে জেদ্দায়

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-03-2025 12:20:33 pm

ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আয়োজনের পর এবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠক জেদ্দায় অনুষ্ঠিত হবে।



এক বিবৃতিতে সৌদি সরকার জানায়, ইউক্রেনে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই আলোচনাকে স্বাগত জানায়।


প্রথম দফায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হলেও সেই বৈঠক ছিল না ইউক্রেনের কোনো প্রতিনিধি। সে সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, এটি খুবই অদ্ভুত যে আমাদের কৌশলগত অংশীদাররা আলোচনা করছেন, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।



তবে এবারের বৈঠক নিয়ে তিনি আশা প্রকাশ করেন যে এই বৈঠকটি ফলপ্রসূ হবে এবং শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে।


যদিও জেলেনস্কি নিজে এই আলোচনায় সরাসরি অংশ নেবেন না, তবে তিনি সে সময় সৌদি আরবেই উপস্থিত থাকবেন।



এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল একটি কাঠামোগত আলোচনা করতে চায়, যার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পথ বের করা সম্ভব হবে।  


সৌদি আরব গত তিন বছর ধরে কূটনৈতিক সমাধানের জন্য বিভিন্ন আলোচনা আয়োজন করেছে এবং তারা ইউক্রেন সংকটের সমাধানে সংলাপ ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ।


এই বৈঠকের আগে সৌদি রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।


সূত্র: আরব নিউজ

আরও খবর