২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে যৌথবাহিনির অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন করায় রায়হান মিয়া (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে তার নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রায়হান গাইবান্ধা সদরের রেলগেট এলাকার সুরুতজ্জামানের ছেলে। প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা ব্রিজের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দির ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মানসুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনির অভিযান পরিচালনা করা হয়। সেখানে ব্রিজের নিকট বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এস্কেভেটর চালক রায়হানকে আটক করা হয়। পরে সেখান থেকে স্কেবেটরের ২ টি ব্যাটারি এবং চাবি জব্দ করে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রায়হানের নিকট থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান জানান, উপজেলার যেখানেই অবৈধভাবে বালু উত্তোলন করা হবে, সেখানেই অভিযান পরিচালনা করা হবে।
Tag
আরও খবর