যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

ছবি: দৈনিক দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে এক সিএনজি (থ্রী হুইলার)  চালকের মরদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার ৬ মার্চ  সকালে মধুপুর পৌর এলাকার মধুপুর প্রেসক্লাব রোডের দেবের চরা নামক স্থান থেকে রফিজ উদ্দিন (৫৫) নামের এক সিএনজি চালকের মরদেহ উদ্ধারের সংবাদ পাওয়া গেছে। স্থানীয়রা জানান,  সকালে লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।


মধুপুর থানা সূত্রে জানা যায় মৃত রফিজ উদ্দিন (৫৫) আউশনারা ইউনিয়নের আউশনারা গ্রামের  মোটের বাজার এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
নিহতের মেয়ের জামাই আবু সাইদ জানান,  শ্বশুরের   সাথে বসে ইফতার করি এর পর তার সাথে আর যোগাযোগ হয়নি। নিহতের  শ্যালক হাসান আলী জানান, আমার ভগ্নিপতি পেশায় একজন সিএনজি চালক। তার সাথে কারো কোনো বিরোধ ছিলনা। কি কারণে তার মৃত্যু হলো তা বুঝতে পারছি না।


আউশনারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মফিজ উদ্দিন জানান,  মৃত রফিজ উদ্দিন আমার এলাকার ভোটার সে পেশায় সিএনজি চালক ছিলেন। তার সাথে কারো কোনদিন বিরোধ দেখিনি। সে একজন ভালো মানুষ ছিলেন। সিএনজি মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ জানান, সে আমাদের সংগঠনের শ্রমিক ছিলো। নিয়মিত সিএনজি চালাতো। আমরা আমাদের একজন সহকর্মীকে হারালাম। সঠিক তদন্ত করে এ মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা উচিত বলে আমি মনে করি।


মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে  প্রেরণ করা হয়েছে।  এ প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান।

আরও খবর