কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে দুঃসাহসিক চুরি



 আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এক সপ্তাহে এক কাপড়ের দোকান ও এক বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। 
ইউনিয়নের পাইথালী বাজারে রিতা বস্ত্রালয়ের মালিক নৈকাটি গ্রামের আঃ মালেক মোড়লের ছেলে আঃ রউফ মোড়ল সোমবার রাত্র ৯.৩৯ টার দিকে দোকানের শার্টারে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সকাল ৯ টার দিকে দোকানে গিয়ে শার্টার খুলে দেখেন ভিতরে মালামাল ছড়ানো ছিটানো, ক্যাশ বাক্স ভাঙ্গা, চালের টিন কাটা। মালামাল বুঝ করে দেখতে পান মূল্যবান শাড়ী, শার্ট-প্যান্ট পিচ ও গার্মেন্টস এর মালামাল যার মূল্য ৩ লক্ষাধিক টাকা এবং বাক্সে থাকা নগদ ৩০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। প্রতি রাতে বাজারে দু'জন করে নৈশ প্রহরী ডিউটি দিয়ে থাকে। তারা চুরির ঘটনা জানতে পারেনি। এব্যাপারে দোকান মালিক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে ইউনিয়নের শ্বেতপুর গ্রামে রাজমিস্ত্রী সুলতান আহমেদ এর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সুলতান আহমেদের ছেলে শফিকুল ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে গেটের তালা ভেঙ্গে বিল্ডিং এর ক্লপসিবল গেটের তালা ভেঙ্গে চোরেরা ঘরে ঢোকে। এরপর তারা ওয়ার ড্র'র খুলে নেয় এবং শোকেচ খুলে স্বর্ণালঙ্কার ২টি রুলি, একটি ডায়মন্ড লকেট, ২টি আংটি, ১টি চেন এবং নগদ ২০০০ টাকা, জমির দলিল, ব্যাংকের ৪টি চেকবই, ৪টি স্বাক্ষর করা চেকের পাতা চুরি করে নিয়ে যায়। সবশেষে শফিকুলের মেয়ের গলায় থাকা চেন নিতে গেলে জেগে গিযে কে কে বললে চোরেরা দ্রুত বেরিয়ে চলে যায়। এব্যাপারে পুলিশে খবর দিলে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতো ঘটনাস্থান পরিদর্শন করেন।
Tag
আরও খবর