জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী উন্মুক্ত ইফতার আয়োজন

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-03-2025 11:47:18 pm

বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণ ও বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলার উদ্যোগে মাসব্যাপী উন্মুক্ত ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এরই ধারাবাহিকতায় রবিবার (২ মার্চ) মতিঝিল পার্কে প্রথম ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. আবু বক্কর সিদ্দিক বিপুল, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফরিদ খান, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেখ ফজলুল হক বাবু, এবং বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ রাজ কালাম, সহ-সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠান পরিচালনা করেন অতীশ দীপঙ্কর মিঠু, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা জেলা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজাজ রহমান (প্রচার সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি), এ আর মোল্লা, সাব্বির তালুকদার, অঞ্জনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের জন্য উন্মুক্ত ইফতার আয়োজনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট স্থানে ইফতার বিতরণ করা হবে এবং কেউ চাইলে এখানে এসে ইফতার গ্রহণ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইফতার আয়োজনের পাশাপাশি রমজান মাসজুড়ে দোয়া মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
আরও খবর







6adb2d45780ba-231026034749.webp
ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে