ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যারা শেখে, তারা আল্লাহর কাছে বেশি ক্ষমাপ্রাপ্ত: রাজশাহী কলেজ অধ্যক্ষ

যারা শিখে তারা আল্লাহর কাছে বেশি ক্ষমাপ্রাপ্ত, আর যারা শেখান তারা পণ্ডিত। কিন্তু পণ্ডিতরা যদি ভুল করেন, তবে তা পাপ হয়ে যায়। যারা নিরন্তর শেখার মধ্যে থাকেন, যতদিন না তাদের শিক্ষা সম্পূর্ণ হয়, ততদিন তাদের গুনাহ কম বলে জানিয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর যুহুর আলী। 


রবিবার (২ মার্চ) দুপুরে রাজশাহী কলেজের কামরুজ্জামান ভবনের ১০১ নম্বর কক্ষে কুরআনুল কারীম শিক্ষার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


তিনি বলেন, কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি বিশ্বাসযোগ্য বিধান। এর প্রতিটি শব্দ ও উচ্চারণে রয়েছে নির্দিষ্ট বিধান, যা অন্য কোনো ভাষায় প্রতিস্থাপন সম্ভব নয়। তেলাওয়াত মানে শুধু পড়া নয়, বরং বুঝে শুনে পড়া। যারা কোরআন তেলাওয়াত করেন, তারাই এর বাণী মেনে চলতে পারেন।


কলেজ অধ্যক্ষ কোরআনের ভাষার অতুলনীয়তা তুলে ধরে বলেন, পৃথিবীর যত ইতিহাস আছে, কোনো ইতিহাসই অজ্ঞতা প্রমাণ করে না। বরং সর্বত্র বিদ্যমান, শাশ্বত সত্যের দলিল হচ্ছে কোরআন।


তিনি শিক্ষার্থীদের কোরআন শেখার প্রতি গুরুত্বারোপ করে বলেন, কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। এর প্রতিটি শব্দেই রয়েছে মহান সৃষ্টিকর্তার জ্ঞান ও দিকনির্দেশনা, যা মানবজাতির জন্য এক পরম নিয়ামত।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহীম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ সেরাজ উদ্দীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আবদুলাহিল কাফিসহ বিভাগের সকল শিক্ষক এবং অন্যান্য বিভাগের শিক্ষক- শিক্ষার্থীরাও  উপস্থিত ছিলেন।

আরও খবর







6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৬ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে