কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

পীরগাছায় হিজবুত তাওহিদ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ!! উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলা


রংপুরের পীরগাছায় হিজবুত তাওহিদ কর্তৃক ইসলাম বিদ্বেষী কর্মকান্ড বন্ধ করাসহ গ্রামবাসির উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিক্ষোভকারীরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল ওই ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় চার দফা দাবি উত্থাপন করেন মাওলানা মিজানুর রহমান। এক. হিজবুত তওহিদ সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ, দুই. হিজবুত তওহিদ সন্ত্রাসী সংগঠন কর্তৃক সাধারণ মুসল্লিদের উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার, তিন. অবিলম্বে সন্ত্রাসী সংগঠনের আসামিদের গ্রেফতার, চার. আগামি ৭২ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার ও মামলা প্রত্যাহার না করলে মাসব্যাপী কর্মসূচি দেওয়ার ঘোষণা।  
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমেদ মুহিত, মহানগর নেতা মাওলানা মাসুদুর রহমান, হেফাজতে ইসলামি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি আব্দুর রহমান ও হাফেজ মাওলানা গোলাম মোস্তফা, দেউতি জামে মসজিদের খতিব নুরুল আজম নওশাদ, পারুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান, ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, গণঅধিকার পরিষদ নেতা খাইরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল্লাহ আল সাঈদ শামীমসহ অনেকে। এসময় জিয়াউর রহমান নামে হিজবুত তাওহিদ সংগঠনের এক সমর্থক দল থেকে স্বেচ্ছায় সরে আসার ঘোষণা দেন। জিয়াউর রহমান মাইকে বলেন, আমি ভুলবশত হিজবুত তাওহিদ সংগঠনের সমর্থক হয়েছিলাম। কিন্তু তাদের কর্মকান্ড দেখে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তওবা করলাম। আমাকে মাফ করে দেন। 
এঘটনায় সাধারণ জনতার পক্ষে মিজানুর রহমান বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখসহ ৩০০ জন অজ্ঞাত নামীয় আসামি করে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। অপর দিকে হিজবুত তাওহিদ নেতা আব্দুল কুদ্দুছ শামীম বাদী হয়ে ২৭ জনকে এজাহার নামীয় আসামীসহ ৬০০ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।
পীরগাছা থানা ওসি নুরে আলম সিদ্দিকী জানান, হিজবুত তাওহিদের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই মামলা করেছে। উভয়ের মামলা তদন্তাধীন রয়েছে। এর আগে হিজবুত তাওহিদের সাতজনকে গ্রেফতার করা হয়েছে। 
আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে