বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচার ও হুমকি





নোয়াখালীর চাটখিলে চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচার ও হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার মোহাম্মদিয়া সিটি মার্কেটে স্কাই ভিউ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএসসি ডেন্টাল এসোসিয়েশন নোয়াখালী রিজিয়নের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী রিজিয়নের সভাপতি মেহেদী হাসান নিশান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদ এবং বিভিন্ন নিউজ পোর্টাল কোন প্রকার তথ্য উপাত্ত ছাড়াই ভুয়া ডাক্তারদের সাথে বিএসসি ডেন্টিষ্টদের গুলিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করেছে। সে নিজেই একাধিক মামলার আসামি। সে মোবাইল ফোন, হোয়াটস্অ্যাপ এবং সরাসরি আমাদের কয়েকজন  বিএসসি ডেন্টিস্টের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল অন্যথায় দেখে নেওয়ার হুমকি প্রদান করে। চাঁদা চাওয়ার কারণ জিজ্ঞেস করাতে সে বলে বিজয় টিভির কার্ড করতে তার ১ লাখ টাকা লেগেছে, এইটাকা আমরা না দিলে কে দিবে বলে জানায়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ হতে পাসকৃত বিএসসি-ডেন্টাল ডিগ্রীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন কুচক্রী, অসাধু স্বার্থান্বেষী মহলের অসৎ স্বীয় স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্যাদি উপস্থাপনের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করা হয়েছে। যা নির্দিষ্ট মহলের স্বার্থ হাসিলের পক্ষে অদৃশ্য সহযোগীতা প্রদান করার কার্যক্রম বলে প্রতিয়মান। আদালতে বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকার পরও তা না মেনে এমন কাজ উদ্দেশ্যপ্রণোদিত, ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠী স্বার্থ রক্ষার্থে করা হয়েছে বলে আমরা মনে করি।

এ ধরণের চক্রান্ত ও মিথ্যাচার ও অসত্য তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। যদি সংবাদের জন্য দুঃখ প্রকাশ করে প্রত্যাহার না করা হলে আমাদের বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সারোয়ার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইকবাল, নোয়াখালীর উপদেষ্টা আরাফাত হায়দার, সহসভাপতি কামরুল আহসান, সদস্য সুলতান মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর