কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচারাভিযান


 

 আশাশুনিতে রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে স্কুল পর্যায়ে প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কামালকাটী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
জেলা প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়ের সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রাশেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষক অসিত বরন ঢালী। সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে মানব পাচার প্রতিরোধে সর্বদা পাচার ও নির্যাতনকে অন্যায়  অপরাধ হিসেবে গণ্য করতে শপথ বাক্য পাঠ করা হয় এবং সাতক্ষীরা জেলার মানব পাচার রোধে সক্রিয় কর্মীদের দ্বারা মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রচারাভিযান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটক ও ভিডিও ডকুমেন্ট প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তৃপ্তি বিশ্বাস, সাগর, শাহী, সুরাইয়া, সুমাইয়া, শাকিল, মন্দিরা, হীরা ও সাথীকে পুরস্কার প্রদান করা হয়। কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যম্বাসিডরের সহযোগিতায় ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

Tag
আরও খবর