২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

রমজানকে স্বাগত জানিয়ে সারিয়াকান্দিতে জামায়াতের মিছিল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে “মাহে রমজানের ডাক” সম্বলিত ব্যানারে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার নেতা-কর্মীরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে আছরের নামায পর সারিয়াকান্দি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়। নানা স্লোগানে মুখরিত মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আবারও মসজিদ মোড়ে এসে শেষ হয়। এর আগে সারিয়াকান্দি ফাযিল ডিগ্রি মাদ্রাসা মাঠে আলোচনা সভা করেন জামায়াতের নেতা-কর্মীরা। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব উল্লেখ করে বক্তারা রমজানে সকল প্রকার অশ্লীলতা বন্ধ ও দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোঃ ইকবাল হোসেন, সেক্রেটারি মাওঃ এনামুল হক চন্দনী, সহ-সেক্রেটারি জহুরুল কাজী, সাদিকুল ইসলাম স্বপন, পৌর আমির মাওঃ রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আশিকুল ইসলাম বেলাল, সহ- সেক্রেটারি আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা শিবির সভাপতি আসিফ খান এবং সেক্রেটারি আবতাহি বুরহান মাহি প্রমুখ।
Tag
আরও খবর