‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা

বন্দুকের নল ঠেকিয়ে প্রবাসীকে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ


নোয়াখালীর কোম্পানীগঞ্জে শামসুল হুদা রাকিব (৩৪) নামে এক কাতার প্রবাসীকে অপহরণ করে আটকে রেখে পিটিয়ে নগদ টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড যুবদলের এক সাবেক সভাপতির বিরুদ্ধে। পরে যৌথবাহিনী প্রায় একঘন্টা পর অপহৃত প্রবাসীকে উদ্ধার করে।


বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই দিন রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।


অভিযুক্ত যুবদল নেতা মো.পারভেজ (৩৭) উপজেলার বসুরহাট পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে এবং একই ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। অপহৃত প্রবাসী ওই ওয়ার্ডের মো.শাহজাহানের ছেলে।


লিখিত অভিযোগ বলা হয়েছে, প্রবাসী রাকিব বুধবার বিকেলে কাতার থেকে দেশে ফিরেন। এরপর একই দিন রাত ৯টার দিকে ঢাকা থেকে বসুরহাট বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখানে তার বাবা ও ছোট ভাই আগে থেকে তার অপেক্ষায় ছিল। সেখানে যুবদল নেতা পারভেজের নেতৃত্বে রিয়াদ, দুলাল ও লাবিবসহ অজ্ঞাতনামা কয়েকজন বাসস্ট্যান্ডে প্রবাসী রাকিব ও তারা বাবা শাহজাহানকে (৫৯) বেধড়ক মারধর করে। একপর্যায়ে ৬ হাজার রিয়াল, ৯০হাজার টাকা এবং ৬ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে রাকিবকে তারা বাসস্ট্যান্ড থেকে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। ভুক্তভোগী পরিবার তাৎক্ষণিক বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানালে যৌথবাহিনী অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধার করে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা পারভেজ অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,বন্দুক ঠেকিয়ে অপহরণ,নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। রাকিবকে আটক করে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাকে ছেড়ে দেয়।


এ বিষয়ে জানতে চাইলে বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন বলেন, আমি ঢাকায় একটি দলীয় মিটিংয়ে আছি। পরে এ বিষয়ে কথা বলব।


কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মইনুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে। পলিটিক্যাল ক্লু আছে, আগে থেকে ঝামেলা, পারিবারিক মেটারও।


ওসি তদন্ত আরও বলেন, রাকিবের এক ভাই আগে পারভেজের মাকে মারছে। রাকিব বিদেশে থেকে আসছে শুনে বাসস্ট্যান্ডে তাকে মারধর করছে। ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাতো হাতাহাতি হইছে, কিল, ঘুষি মারছে আরকি। অভিযোগ দিয়েছে আমরা এখন অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেব।

আরও খবর