আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৬০০ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন "আগে চাই পূর্ণাঙ্গ সংস্কার তারপরে নির্বাচন"



  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, তাড়াহুড়ো করে জাতীয় সংসদ নির্বাচন জাতি আর মেনে নেবে না। স্বৈরাচারের পতন হয়েছে এবার পূর্ণাঙ্গ সংস্কার করে তারপর নির্বাচন হতে হবে।
বুধবার বিকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিগত স্বৈরাচার সরকার বলেছিল "আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেব"। ২৪ এ আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়ে কথা বলার সুযোগ পেয়েছি। তাই তড়িঘড়ি করে যেনতেনভাবে আর নির্বাচন নয়।
 আজকে দেশের যুবক, নারী, পুরুষ জীবন দিতে শিখে গেছে। যে জাতি জাগে, সে জাতি কখনো হারেনা। আল্লাহর আইন যতদিন চালু না হবে, ততদিন আমাদের আন্দোলন বন্ধ হবে না।
জামায়াতে ইসলামের কাফেলায় চলতে হলে আপনাদেরকে রসুলের পথ অনুসরণ করে সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। কোরআনের আইন চালু করতে প্রয়োজনে জিহাদে নামতে হবে, জেল খাটতে হবে এবং মাল কুরবানী দিতে হবে। মানুষের আইন বাতিল করে আল্লাহর আইন চালু করতে হবে।
 হাজার হাজার নারী পুরুষের অংশগ্রহণে কর্মী সম্মেলনে 
 বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল খালেক, সাবেক জেলা আমীর সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াতের এমপি প্রার্থী মোহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর নুরুল হুদা, জেলা সম্পাদক মাওঃ আজিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম।
বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা এড. আজিজুল ইসলাম, এড. আব্দুস সোবহান মুকুল, সাবেক উপজেলা আমীর উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা কর্ম পরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান আল. আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপজেলা আমীর ডাঃ নুরুল আমিন, সাতক্ষীরা শহর আমীর জাহিদুর রহমান মুকুল, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল ওহাব সিদ্দিকী, আশাশুনি উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন প্রমূখ।
এর আগে সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১১ ইউনিয়নের জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের অংশগ্রহনে মহিলা কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। #


Tag
আরও খবর