কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

আশাশুনিতে আজ দেড় যুগ পরে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সংবাদ সন্মেলন

আশাশুনিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করার লক্ষে পূর্ব প্রস্তুতি তুলে ধরে সংবাদ সম্মেলন করছে উপজেলা কমিটি।

সোমবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনে নির্যাতন ও নিপীড়ন কে উপেক্ষা করে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর জনতার বিজয় অর্জিত হয়েছে। তাই দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে আল্লাহর সন্তুষ্টি লাভের লক্ষ্য নিয়ে দীর্ঘ দেড় যুগ পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে (আজ) ২৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনিতে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়া কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। লক্ষাধিক জনসমাগমের লক্ষ্যে ঐতিহাসিক এ কর্মী সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের ৫ শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে। সকাল ১০টা থেকে নারী কর্মীদের সম্মেলন শেষে দুপুরে মূল সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সন্মেলন সফল করার লক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি জামায়াতের উপজেলা কমিটির পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। প্রধান অতিথির দিক নির্দেশনা মূলক বক্তব্য শুনতে ও সম্মেলনকে সফল করতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংবাদ সম্মেলন থেকে দলমত নির্বিশেষে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা, কর্ম পরিষদ সদস্য এপিপি এড. শহীদুল ইসলাম, সম্পাদক মাওঃ আনারুল হক, সহ সম্পাদক প্রফেসর শাহজাহান আলী, ডাঃ রোকনুজ্জামান, মাওঃ আব্দুল বারী, সাবেক সম্পাদক এবিএম আলমগীর পিন্টু, পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ। #
Tag
আরও খবর