‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু

ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ৯ টায় ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে ভাষা শহীদদের স্মরণে সম্মান পূর্বক সংগীতের মাধ্যমে এবং অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুভ উদ্ভোধন করা হয়। অত্র প্রতিষ্ঠানের পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আব্দুল মোন্নাফ আকন্দ। তিনি বলেন, শিক্ষার্থীদের দেশ গঠনে সহায়ক ভূমিকা রাখতে হবে। সত্য, ন্যায় ও নৈতিকতা বুকে ধারণ করে আগামীর নাবিক হতে এবং মেধাবীদের বিশেষ গুরুত্ব দানের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আদর্শিত মানুষ হিসেবে গড়ে তুলতে অত্র প্রতিষ্ঠানের পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রধান শিক্ষক মিস্টারুল আলমের সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ হাসান নিরব। বরেণ্য অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর মহিলা অনার্স কলেজর রসায়ন বিভাগের প্রধান মোঃ সোহাগ। পরিচালক নুর মোহাম্মদ জানান, মেধা বিকাশে ছোট্ট ছোট্ট অর্জন স্বপ্ন বুননে লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখে। এছাড়াও পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করে তাদের আত্মচেতনা, আত্মপ্রত্যয়ী মনোভাব জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও নিশ্চিত করেন তিনি।
Tag
আরও খবর