শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অবশেষে ছিনতাইকারীদের হাতে আহত রোকনুজ্জামানের মৃত্যু

অবশেষে ছিনতাইকারীদের হাতে আহত রোকনুজ্জামানের মৃত্যু যশোরের শার্শায় মোটরসাইকেল গতিরোধ করে কুপিয়ে ৮ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত আব্দুর রশিদ রোকন(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। শুক্রবার দিবাগত-রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রোকনুজ্জামানের শ্যালক রুহুল আমিন জানান, ঘটনার দিন আহত রোকনকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করে ২ দিন চিকিৎসধীন ছিলো।হঠ্যাৎ শুক্রবার সন্ধায় তার শারীরিক অস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।তবে সেখানে তাকে ভর্তি না নিলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ১২ টার পরপরই তার মৃত্যু হয়। এদিকে শনিবার সকালে মরদেহ গ্রামের বাড়ি বাগআঁচড়া পৌঁছালে স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।পরে শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। উল্লেখ, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বাগআঁচড়া গ্রামের আব্দুর রশিদ ওরফে রোকন তার শ্যালক রুহুল আমিনের ফিড ব্যবসার পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইক যোগে নাভারণ বাজার থেকে বাগআঁচড়া যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে আক্রমণ চালিয়ে কুপিয়ে ৮ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর শার্শা থানার পুলিশ অভিযান চালিয়ে হৃদয় ও ফয়সাল নামে দুইজনকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় পালিয়ে যাওয়া আরও দুই আসামি তরিকুল ও রাব্বিকেও আটক করা হয়। পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৮ লাখ ৩ হাজার টাকা উদ্ধার হয় এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়।
আরও খবর