গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত

অমর একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২৫। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) রাত ১২টা ০১ মিনিটে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। এরপর একে একে ডোমার থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল) নিয়াজ মেহেদী, ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন ও ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মোঃ মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন পর্ব অনুষ্ঠিত হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভাষা-শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সকাল থেকে প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এছাড়া দিবসটি উপলক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে, শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Tag
আরও খবর