দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-02-2025 10:27:56 pm

মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি 


আগামীকাল মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তখন বাংলা ১৩৫৮ সালের  ফাল্গুল মাসের ৮ তারিখ  ছিল। যা আমরা অনেকেই জানি না।  এটা খুবই লজ্জার বিষয়। বাংলা সাল এবং তারিখ ৮ই ফাল্গুল বলে কেউ স্লোগান দেয় না।সবাই স্লেগান দেয় ২১শে ফেব্রুয়ারী অমর হোক। কেউ বলে না ৮ই ফাল্গুন অমর হোক। বাংলা ভাষা রক্ষা করার জন্য সালাম,জব্বার,শফিক, রফিক নাম না জানা আরো অনেকে শহীদ হয়েছেন যা বিশ্বের অন্য কোন দেশে হয় নি। মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস একমাত্র বাংলাদেশেই রচিত হয়েছে।

আগামীকাল যথাযোগ্য মর্যাদায় দিবসটি সারা দেশে পালিত হবে। শহীদ মিনারে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করা হবে ভাষা শহীদদের। বছরে শুধুমাত্র এই একটি দিনই ভাষা শহীদদের স্মরণ করা হয়। এর আগে বা পরে খুব একটা স্মরণ করা হয় না। যা কাম্য নয়। 


অত্যন্ত দুঃখের বিষয় আজও আমরা নিজের মাতৃভাষাকে অবজ্ঞা করে বিদেশী ভাষা ব্যবহার করাকে বেশী সম্মান জনক মনে করি। এখনও বাংলাদেশের কোন অফিস আদালতে বাংলা তারিখ ব্যবহৃত হয় না। আদালতে কোন রায় ঘোষনা করা হলে ইংরেজিতে করা হয়।  ভাষা আন্দোলন এবং শহীদদের সম্মান রক্ষার্থে বাংলাদেশের সর্বত্র বাংলা ভাষা ব্যবহার করা উচিত এবং অফিসিয়াল ভাষা বাংলা বাধ্যতামূলক হওয়া আবশ্যক।


আমরা অনেকেই আমাদের সন্তানদের বাংলা বাদ দিয়ে ইংলিশ মেডিয়াম স্কুলে পড়াচ্ছি। তাদের অনেকে বাংলা বলতে পারে না। আবার বাংলাদেশে চাকরীর ক্ষেত্রে প্রশ্ন পত্রে বেশীর ভাগ প্রশ্ন করা হয় ইংরেজিতে। কিন্তু কেন? বাংলায় প্রশ্ন করলে সমস্যা কোথায়? বিদেশীরা কি তাদের দেশে চাকরীর জন্য প্রশ্নপত্র বাংলায় করে?  বিদেশীরা যদি তাদের নিজের ভাষাকে গুরুত্ব দিতে পারে তাহলে আমরা কেন পারবো না? 


আসুন বাংলা বা নিজের ভাষাকে অধিক গুরুত্ব বা সম্মানের পাশাপাশা অন্য ভাষাকেও গুরুত্ব দেই, তবে নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। বাংলা আমার মাতৃভাষা, সকল ভাষার সেরা ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মায়ের ভাষা বাংলা ভাষার স্থান সকল ভাষার উপরে হবে এ প্রত্যাশা আমাদের সকলের।

Tag
আরও খবর