মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

ইসলামপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত আটক



জামালপুরের ইসলামপুরে অস্ত্র ও গুলিসহ এক ডাকাতকে আটক করা হয়েছে। ওই ডাকাতের নাম চাঁন মিয়া (৪২)। 


গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম এলাকা মুন্নিয়ারচর এলাকায় থেকে তাকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ। আটক চাঁন মিয়া মুন্নিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে। 


এসময় তাঁর কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। 


এব্যাপারে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বীপক চন্দ্র পাল বাদী হয়ে ডাকাতি প্রস্তুতি নেওয়ার অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। অস্ত্র আইনের মামলায় চাঁন মিয়াকে একা আসামি করা হলেও ডাকাতি প্রস্তুতি অভিযোগে দায়ের করা মামলায় অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। 


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'গতকাল মধ্যরাতে ডাকাতি প্রস্তুতিকালে যমুনার দুর্গম মুন্নিয়াচর থেকে চাঁন মিয়া নামে এক ডাকাতকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। ডাকাতি প্রস্তুতি নেওয়ার অভিযোগে এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার দুপুরে চাঁন মিয়াকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


আটক চাঁন মিয়ার ছোট বোন লালবানু বেগম বলেন, 'জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাঁন মিয়া ভাইকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।






আরও খবর