জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

সরকারে বসে দল গঠন মেনে নেয়া হবে না: মির্জা ফখরুল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-02-2025 06:47:25 pm

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হলে তা মেনে নেয়া হবে না। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর খামারবাড়িতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


ঢাকার চার মহানগরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ আছে— উপদেষ্টাদের এমন বক্তব্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে চায় কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।


বিএনপি এক এগারোর ভুক্তভোগী জানিয়ে আবারও সেরকম কোনো চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আবারো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।


ছাত্রদলের নেতারা দাবি করেন, একটি মহল গুপ্ত হামলা চালিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির বিভিন্ন ইউনিটে অনুপ্রবেশের চেষ্টা করছে।


ছাত্রদলের এ আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। নিরপেক্ষতা হারালে দরকার হতে পারে আরও একটি নিরপেক্ষ সরকার।

আরও খবর