যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

কিশোরগঞ্জে বিনোদনের খোরাক জোগাচ্ছে “যমুনেশ্বরী একুইডাক্ট”



কালের বিবর্তনে বর্তমান সময়ে সম্ভাবনাময় বিনোদন স্পটে পরিণত হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের বাহাগিলী যমুনেশ্বরী একুইডাক্ট। বিনোদনের মৌসুমে যখন পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বিনোদন স্পষ্ট গুলোতে  দর্শনার্থীদের ভিড়। তখন বিনোদনের খোরাক জোগাচ্ছে বাহাগিলীতে অবস্থিত যমুনেশ্বরী একুইডাক্ট। 



জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০১০ সালে তিস্তা ব্যারেজ প্রকল্পের ইউনিট-১ এর দ্বিতীয় পর্যায়ে ২১৬ মিটার দৈর্ঘ্যের যমুনেশ্বরী একুইডাক্ট গড়ে তোলা হয়। এ উপজেলায় কোনো বিনোদন স্পষ্ট না থাকায় বিনোদনের জন্য যেতে হয় পার্শ্ববর্তী জেলার বিভিন্ন বিনোদন স্পষ্টে। কিন্তু সম্ভাবনাময় বিনোদন স্পষ্ট বাহাগিলী যমুনেশ্বরী একুইডাক্টে এখন দিন দিন বেড়েই চলেছে দর্শনার্থীদের ভিড়। বিকাল হলেই দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠে যমুনেশ্বরী একুইডাক্ট।




সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নে অবস্থিত যমুনেশ্বরী একুইডাক্ট এ শিশু থেকে শুরু করে যুবক-যুবতীসহ সকল বয়সের বিনোদন পিপাসুরা অবস্থান করছেন। জানা গেছে, উপজেলা থেকে যমুনেশ্বরী একুইডাক্ট ১০ কিলোমিটার। বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নের মাঝামাঝি অবস্থানে হওয়ায় আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন বিনোদন পিপাসুরা। অন্য দিকে পার্শ্ববর্তী রংপুরের তারাগঞ্জ উপজেলা হওয়ায় আরও জনপ্রিয় হয়ে উঠেছে সম্ভাবনাময় বিনোদন স্পষ্ট হিসেবে।


একদিকে নদীর উপর নির্মিত ব্রিজ, আরেক দিকে নদীর উপর নির্মিত যমুনেশ্বরী একুইডাক্টের সৌন্দর্যে যেন মন কেড়ে নেয় দর্শনার্থীদের। দৃষ্টি নন্দন সম্ভাবনাময়ী এ বিনোদন স্পট দেখতে নানান স্থান থেকে আসছেন দর্শনার্থীরা। বিশেষ করে, ঈদুল ফিতর ও ঈদুল আযহায় সকাল থেকে শুরু করে বিকালের শেষ গোধূলি পযর্ন্ত হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যায়। এসময় যমুনেশ্বরী একুইডাক্ট এ কেউ সেলফিতে ব্যস্ত,কেউবা নীরবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে, অন্যরা আপনজনের সাথে ঘুরাঘুরি করতে দেখা যায়।



বিনোদন নিতে আসা এক দর্শনার্থী বলেন,  মনোমুগ্ধকর একটি সম্ভাবনাময়ী বিনোদন কেন্দ্র এটি।এখানে আসা দর্শনার্থীদের উপস্থিতিও কম নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই সম্ভাবনাময় বিনোদন স্পটকে নতুন মাত্রায় দর্শনার্থীদের কাছে আকৃষ্ট করতে পারে। কারণ দিন দিন দর্শনার্থীদের কাছে জনপ্রিয়তা অর্জন করছে যমুনেশ্বরী একুইডাক্ট  নামের সম্ভাবনার এই স্পট। যা প্রত্যান্ত গ্রামাঞ্চলে তরুন তরুনীদের নজর কেটেছে। বৈকালীন বিনোদন আর আড্ডার নতুন সংযোজন এটি।

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি হক জানান, কিশোরগঞ্জ এর বাহাগিলি ইউনিয়ন এর একুইডাক্ট টি সাম্প্রতিক সময়ে বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। যেহেতু একুইডাক্ট টি একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং পানি উন্নয়ন বোর্ড সরাসরি এটির তত্ত্বাবধান করে থাকে। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে সেখানে দর্শনার্থীদের সুযোগসুবিধা বৃদ্ধির ব্যবস্থা করা হবে।


আরও খবর