লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

অবৈধ ও অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে বগুড়ায় মশাল মিছিল ও আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাংচুর।

হরতালের সমর্থনে বগুড়ায় আওয়ামীলীগের মশাল মিছিল ও আওয়ামীলীগের নেতাদের বাড়িতে হামলার অভিযোগ। (বগুড়া থেকে মোঃ আশরাফুল ইসলাম) ঃ বাংলাদেশ আওয়ামীলীগের মাস ব্যাপি অবৈধ ও অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় মঙ্গলবারের হরতালের সমর্থনে বগুড়া জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিল করেছে আওয়ামীলীগের নেতা কর্মীরা। মিছিলের পরপরই আওয়ামী লীগের তিন জনের বাড়ি ও দোকানে হামলা হয়েছে বলে জানা গেছে। সোমবার রাত ৯টার দিকে মশাল মিছিল বের করা হয়। ধুনট উপজেলা সদরের বাজার এলাকা প্রদক্ষিণ করে মিছিল শেষ হতে না হতেই আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আওয়ামী নেতাকর্মীদের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছু হটে তিন জায়গায় হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, হরতালের সমর্থনে মশাল মিছিল করে আসার পর বিএনপির নেতাকর্মীরা তাদের তিন নেতার বাড়িঘর ও দোকানে হামলা চালান। পরে আওয়ামী লীগ কর্মীদের প্রতিরোধে তারা পিছু হটেন। তবে হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করে ধুনট পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন বলেন, আওয়ামী লীগ মশাল মিছিল করার সময় জনতা তাদের প্রতিহত করে। কারও বাড়িতে হামলা হয়নি। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল আলম বলেন, হরতালের সমর্থনে আওয়ামী লীগের লোকজন মশাল মিছিল করার চেষ্টা করেছিল। পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলার কোনো খবর আমার কাছে নেই। এখন পরিস্থিতি শান্ত। 
Tag
আরও খবর