জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

বাজার ব্যবসায়ীদের পরিক্ষিত পাহারাদার হতে চাই- একেএম হারুন অর রশীদ

আসন্ন ২৫ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আমি সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি  সভাপতি হিসেবে চেয়ার অলঙ্কৃত করার জন্য নির্বাচন করছি না। বাবসায়ীদের সার্বিক নিরাপত্তা বিধান করায় আমার লক্ষ্য ও উদ্যেশ্য। সভাপতি নির্বাচিত হয়ে বাহ বাহ কুড়ানোর আমার কোন লিপ্সা নেই। আমি সভাপতি হতে চাইনা, বাজার ব্যবসায়ীদের পরিক্ষিত পাহারাদার হতে চাই।


গতকাল রবিবার বিকালে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচনী অঙ্গীকার নামা পেশকালে পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী একেএম হারুন অর রশীদ এসব কথা বলেন। 


তিনি আরো বলেন, পৌর শহরে যারা ব্যবসা করেন তাঁরা যেন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত না হন এবং দোকান বন্ধ রেখে বাসায় নিরাপদে ঘুমাতে পারেন সেই নিরাপত্তা বিধানে অতন্ত্র প্রহরীর মত সেবা প্রদান করতে আমি বদ্ধ পরিকর। পৌর বাজারের আনাচে কানাচে মাতালদের দৌরাত্মের মূল উৎপাটন করতে চাই। পৌর বাজারের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। যদি বিজয়ের মালা নসিব হয় তবে বাজার ব্যবসায়ীদের মাঝে সেবা প্রদানের মাধ্যমে আস্থার প্রতীক হয়ে থাকতে চাই। 


তিনি তার অঙ্গীকার নামায় বলেন, জরুরি ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজারে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং পাহারাদারদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারের প্রধান প্রধান সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সহ পৌর বাজারকে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা হবে। হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে স্বাস্থ্যকর খাদ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি করা হবে। পৌর বাজারে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যবসায়ীদের সামাজিক এবং ব্যবসায়ীক নিরাপত্তা প্রদান করা হবে। ব্যবসায়ীদের স্বার্থে দিবা-রাত্রি ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে।


এ সার্ভিসে ত্রিপল নাইনের মত মোবাইল নম্বর সংযুক্ত থাকবে। যেকোন মুহুর্তে যেকোন কোন সমস্যা মোকাবেলায় ওয়ানস্টপ সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতি রমজান মাসে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ে মূল্য সহনীয় মাত্রা বজায় রেখে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। রমজান মাসে বাজার সমিতির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হবে। ব্যবসায়ীদের প্রয়োজনীয় ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক, বীমা, এনজিও'র সহিত সহযোগিতা প্রদান করারও ঘোষণা দেন তিনি। 


আরও খবর