যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

মিরসরাইয়ের আবুরহাটে বিনামূল্যে ৪ শতাধিক রোগী পেল চক্ষু চিকিৎসা

লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রাম ও আবুরহাট সংকেত সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই চক্ষু চিকিৎসা ক্যাম্প আবুরহাট উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হয়। এসময় প্রায় ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান, ১ শত রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই, শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকরা। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর গভর্নর এডভাইজার ও মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা লায়ন তাহের আহ্ম্মদ, কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আবুরহাট সংকেত সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলিউল কবির ইকবাল, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই'র পরিচালক লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর জোন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই'র পরিচালক লায়ন মঈন উদ্দিন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, আবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, লায়ন্স ক্লাব চিটাগাং মিরসরাই'র সদস্য লায়ন শওকত আকবর সোহাগ, সংকেত সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম, সমাজসেবক সাজেদ উল্ল্যাহ সেজু, আবদুল মান্নান, শেখ ফরিদ মানিক, মোহাম্মদ ঈসা, নাজমুল হোসেন, আজিজুল হক, মহি উদ্দিন, এনায়েত উল্ল্যাহ প্রমুখ। ক্যাম্পেইনে বিশেষভাবে সহযোগিতা করে আবুরহাট উচ্চ বিদ্যালয় স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা। ছানিপড়া রোগীদের ক্লিফটন গ্রুপের সৌজন্যে বিনামূল্যে অপারেশন করা হবে।


আরও খবর