জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

ক্ষেতলালে প্রয়াত সাংবাদিক কাজী অরূপের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত

জয়পুরহাটের ক্ষেতলালে প্রয়াত প্রবীণ সাংবাদিক ও ক্ষেতলাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রিয়াজুল কবির অরূপ এর মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ক্ষেতলাল প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি আ. ন. ম রুহুল আমিন চিশতীর সভাপতিত্বে স্বরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রয়াত সাংবাদিক কাজী রিয়াজুল কবির অরূপের ছোট ছেলে কাজী মারুফ হাসান অমিত বলেন, আমার বাবা ক্ষেতলালের একজন প্রবীন সাংবাদিক। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার ও সুরকার সহ নানানভাবে এলাকায় সুপরিচিত ছিলেন। আমার বাবার মৃত্যুর পর ক্ষেতলালে তাকে কেউ মনে রাখেনি। ক্ষেতলাল প্রেসক্লাবে আমার বাবার মৃত্যুতে এমন মহৎ উদ্যোগ নিয়েছেন। তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ক্ষেতলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আলী (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ একরামুল ইসলাম উজ্জল (দৈনিক ভোরের ডাক), মাহমুদুল হাসান চৌধুরী রকেট (দৈনিক বগুড়া), দপ্তর ও প্রচার সম্পাদক মামুনুর রশীদ পান্না (দৈনিক বাংলাদেশ সময়), সাহিত্য বিষয়ক সম্পাদক এস এম মিলন (দৈনিক আজকের সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন (দৈনিক খোলা কাগজ, আইসিটি বিষয়ক সম্পাদক আবু হাসান (দৈনিক মানবজমিন), ক্ষেতলাল পৌরসভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আলিমজ্জামান সেলিম, জামায়াত নেতা স্বয়ন মৌলভী ও জামায়াত নেতা আব্দুর রহিম প্রমূখ।
আরও খবর