যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

আশাশুনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলার ক্যাম্পেইন

আশাশুনিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের আমানত হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধকার বেলা ১১ টায় আশাশুনি বাজার চান্নীতে এ ক্যাম্পেইন এর আয়োজন করে কৃষি ব্যাংক আশাশুনি  শাখা। 


"কৃষি ব্যাংকে হিসাব খুলুন, আমানত নিরাপদ রাখুন" -প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাম প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন, ব্যাংকের ডিজিএম ও সাতক্ষীরা মুখ্য আঞ্চলিক কর্মকর্তা এস এম এ কাইয়ুম। সিনিয়র অফিসার প্রিন্স মন্ডলের সঞ্চালনায় ক্যাম্পেইনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র অফিসার কৃষ্ণ চন্দ্র সরকার, অফিসার তারিকুল ইসলাম, বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি জাকির হোসেন প্রিন্স, সহ-সভাপতি তুলসী চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নাসির আল মামুন সোহাগ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাবু, উপদেষ্টা ইয়াহিয়া ইকবাল, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল হান্নান, শাহজাহান আলী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মকতা গোলাম মোস্তফা প্রমুখ।


বক্তাগণ বলেন, কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক হিসাবে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং সেবার মানে এগিয়ে রয়েছে। আপনারা চেক পাঠিয়ে দেবেন প্রয়োজনে আমরা টাকা বাড়ি পৌঁছে দেবো। ব্যাংকের মুনাফার হার বেশি, সেবা মুনাফা ও নিশ্চয়তা পেতে সকলকে ব্যাংকে আমানত হিসাব খোলার আহ্বান জানান বক্তাগণ।
আরও খবর