গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

নন্দীগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় অটো ভ্যান যাত্রী নিহত



 বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় আবুল হোসেন (৫৬) নামের এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  আজ বুধবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি উপজেলার কাথম গ্রামের রহমতুল্লাহর ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুন্দারহাট থেকে গ্রামের একটি ভ্যানে করে বাজার-সদাই করে আবুল হোসেনসহ একই গ্রামের কয়েকজন যাত্রী অটোভ্যানে চড়ে বাড়িতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়া চেষ্টা করে। অপরদিকে বগুড়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে ধাক্কা দেয়। সে অটোভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে। তখন বাসের চাকা আবুল হোসেনের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মুত্যু তার হয়। পরে স্থানীরা গুরুতর আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার ও বাসটিকে আটক করেছি। তবে কাউকে আটক করা সম্ভাব হয়নি। এ ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর