বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু অভিযোগ আইন-শৃঙ্খলা সভা শেষে বিএনপি নেতার হাতে প্যানেল চেয়ারম্যান লাঞ্ছিত কৃত্রিম রঙযুক্ত মুগ ডাল মজুত, ০২ প্রতিষ্ঠানকে জরিমানা নাঙ্গলকোটের দারুল আরকাম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ মিরসরাই দারুল ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে বিশেষ সম্মাননা রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা হানি ট্র্যাপ চক্রের সাত সদস্য গ্রেপ্তার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

"নানা উদ্ভাবনী প্রদর্শনী ও তরুণ কৃষি উদ্যোক্তা কর্মশালার মাধ্যমে রাবিপ্রবিতে শেষ হলো দুইদিন ব্যাপী এগ্রি ট্যুরিজম বিষয়ক প্রোগ্রাম"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি বিপণন অধিদপ্তর এর “প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রন্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টিপ্রিনিউরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) এর আওতায় এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য  দুইদিন ব্যাপী (৯-১০ ফেব্রুয়ারি) এগ্রি ট্যুরিজম প্রোগ্রাম আজ শেষ দিনে পার্বত্য অঞ্চলের তরুণ কৃষি উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক আঞ্চলিক বিপনণ কর্মশালা গতকাল ১০ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার তারিখ সকাল ১০:০০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, কৃষি বিপণন অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ এর  উপ-পরিচালক জনাব মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন, (উপ-সচিব), ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মোসা: হাবিবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো: মাসুদ করিম।  এছাড়া রাবিপ্রবি'র বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 


এর আগে গতকাল রবিবার ৯ ফেব্রুয়ারি  এগ্রো ট্যুরিজম প্রোগ্রামের আইডিয়া কন্টেস্ট , বিজনেজ আইডিয়া কন্টেস্ট, প্রজেক্ট শো-কেসিং এবং গেমিং কন্টেস্ট নিয়ে নানা উদ্ভাবনী আয়োজন করা হয়। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো: সেলিম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, রাঙামাটি পার্বত্য জেলা।  


কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন কর্মকর্তা জনাব মাসুদ রানা। এছাড়া এগ্রি ট্যুরিজম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাবিপ্রবি'র ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা।  


কর্মশালায় বক্তারা বলেন, দেশে কৃষি উৎপাদন এবং এর বিপণনে তরুণদের নানা উদ্ভাবনী আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে। মার্কেটিং এর সঠিক জ্ঞান না থাকায় অনেক কৃষক কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। পাহাড়ে অনেক আম, আনারস, কাঠাল, লিচু নায্য মূল্য না পেয়ে পঁচে যায়।  কিন্তু এগুলো প্রসেসিং করে বিক্রির জন্য তেমন উদ্ভাবনী উদ্যোগ নেই। সেজন্য কৃষকরা এর নায্য মূল্য পাইনা। বিশ্বের বিভিন্ন দেশে পচনশীল কাঁচা ফলমূল যাতে নষ্ট না হয় সেজন্য এর নানা প্রসেসিং এর মাধ্যমে সেগুলো পুনরায় বাজারজাত করা হয়। তাই দেশেও এরকম নানা উদ্ভাবনী কাজ শুরু করা যেতে পারে। সেজন্য তরুণ উদ্যোক্তাদের কাজ করতে হবে। 


অনুষ্ঠানে পাহাড়ের কৃষি পণ্য নিয়ে কাজ করার জন্য কৃষি বিপণন অধিদপ্তর  নানা ধরণের সহযোগিতার আস্বাস প্রদান করেন। তারা বলেন, উদ্যোক্তাদের কৃষি ব্যবসায়ে উৎসাহিত করতে কৃষি বিপণন অধিদপ্তর থেকে নানা যন্ত্রপাতি ও প্রকল্প অনুদান প্রদান কররা হয়ে থাকে, যেখানে ৭০% প্রকল্প থেকে এবং ৩০% উদ্যক্তা নিজ অর্থায়ন করা হয় বলে জানান।  


এরপর এগ্রি ট্যুরিজম এবং কৃষির বাজারের সম্ভাব্যতা ও এর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের এগ্রো ট্যুরিজম নিয়ে উপস্থিত অতিথিবৃন্দদের মাঝে নানা প্রশ্ন করেন এবং অতিথিবৃন্দ সেগুলোর উত্তর দেন। 


অনুষ্ঠান শেষে কনটেস্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ঋষিতা চাকমা। 


অনুষ্ঠানসূচী অনুযায়ী সন্ধ্যায় বাইরে থেকে সাংস্কৃতিক দল, রাবিপ্রবির ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।

Tag
আরও খবর

6b066baec380e-251126110134.webp
অভিযোগ

২ ঘন্টা ৪৫ মিনিট আগে