শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন পীরগাছায় জমি নিয়ে বিরোধে গাছ ও বাঁশঝাড় কেটে ফেলার অভিযোগ লোহাগাড়ায় বিদ্যুতের ভয়াল স্পর্শে হেফজ ছাত্রের মৃত্যু দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট , কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার এক সুদীর্ঘ ইতিহাসের ধারক ও বাহক - এমপি জাহাঙ্গীর আলম ঢাবির গ্রাফিক ডিজাইন বিভাগের চেয়ারম্যান হলেন জয়পুরহাটের টুটুল ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার পীরগাছা বিএম কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব হোসেনকে সংবর্ধনা *কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪

সারিয়াকান্দিতে মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সহ ১১ জন আটক

বগুড়ার সারিয়াকান্দিতে আলাদা আলাদা অভিযানে উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া (৪৬) সহ ১১ জনকে আটক করেছে সারিয়াকান্দি থানা পুলিশ। থানা সূ্ত্রে জানা গেছে, রবিবার রাতে অভিযান চালিয়ে হাটফুলবাড়ি এলাকা থেকে দুলাল মিয়াকে আটক করে পুলিশ। আটককৃত উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া উপজেলার হাটফুলবাড়ীর মৃত আব্দুস সোবাহানের ছেলে। একইসাথে আলাদা অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামী হাটশেরপুর গ্রামের মৃত জামাল উদ্দীন বেপারীর ছেলে ইনতু বেপারী (৫৯), মৃত জাবেদ আলি বেপারীর ছেলে ভুলু বেপারী (৫৮), নারচী সরকার পাড়ার মগলু সরকারের ছেলে ইউসুফ সরকার, পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের মৃত দুদু আকন্দের ছেলে বুলু আকন্দ, বাগবের (কালীতলা) গ্রামের বাচ্চু সরকারের ছেলে আলম সরকার(৩২), নারচী বাঁশগাড়ী এলাকার মৃত জবেদ আলীর ছেলে জয়নাল (৬০), জয়নালের স্ত্রী রহিমা বেগম (৫৫), পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের উকিলের ছেলে মুকুল (২৬), আন্দরবাড়ী গ্রামের তছলিম আকন্দের ছেলে জয়নাল আকন্দ (৫০) এবং হাটফুলবাড়ি ইউনিয়নের কাটাখালী গ্রামের সুরুজ্জামানের স্ত্রী রাবেয়া বেগম (৩২) কে আটক করে পুলিশ। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, জিআর নং-১১৯/২০২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর