বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

লাখাইয়ের হাওরের মাঠে গরু চরিয়ে অন্ন জোটে রমজান বিবির।

লাখাইয়ের হাওরের মাঠে গরু চরিয়ে অন্ন জোটে রমজান বিবির। ষাটোর্ধ্ব রমজান বিবির স্বামী মারা গেছেন। দুই ছেলে থাকলেও খোঁজ-খবর রাখেন না তেমনভাবে। সেজন্য দিনভর মাঠে গ্রামবাসীর গরু চরিয়ে দু'বেলা দু'মুঠো ভাতের ব্যবস্থা করতে হয় নিরূপায় বৃদ্ধাকে। দীর্ঘদিন গরু চরিয়ে এলাকায় 'রাখাল' হিসাবে পরিচিত হয়ে গেছেন তিনি। লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের মৃত ওয়াহেদ আলীর স্ত্রী তিনি। প্রায় ত্রিশ বছর ধরে তিনি রাখালের কাজ করে যাচ্ছেন। কিন্তু এখনও তাঁর ভাগ্যে জুটেনি সরকারি ভাতা অথবা সহায়তা। তিনি জানান- ৫০ থেকে ৬০টি গরু প্রতিদিন সকাল ৮টার দিকে গ্রামের পশ্চিম পাশে তিন চার কিলোমিটার দূরের বড়চর মাঠে নিয়ে যান, সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে বিকালবেলা কৃষকদের বাড়িতে পৌছে দিতে হয় গরুগুলো। এ দিয়ে যা আয় হয় তা দিয়েই সারা মাসের খাবার-খরচ চলে। রমজান বিবি বলেন- স্বামী মারা গেছেন সাত বছর আগে। দুই ছেলেও বিয়ে করে যার যার মতো সংসারী। বর্তমানে শরীর তেমন ভাল নেই, বয়স হয়েছে। তারপরও এ কাজটি ছেড়ে দিইনি। কারণ এ কাজ ছেড়ে দিলেও অন্য কোন কাজ করতে হবে। কাজ না করলে খাবার পাবো না। প্রতিদিন বাড়ি থেকে প্রায়, ৩/৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গরুর দল নিয়ে সারাদিন মাঠে থাকি। বিকালে ফিরে আসি। রোদ-বৃষ্টি ও খরা গা সয়ে গেছে। এ পর্যন্ত কোন সরকারি সহায়তা অথবা ভাতা পাইনি। স্বামীর রেখে যাওয়া ভিটায় এক শতাংশ জায়গা থাকলেও ঘর নেই। বড় ছেলের ঘরে থাকি। সে খোঁজ খবর নেয়। তবে তার সন্তান বেশী হওয়ায় তেমন কিছু দিতে পারে না। রমজান বিবির বড় ছেলে কাউছার মিয়া জানান, মায়ের বয়স ৬০ বছরের বেশী। তারপরও এ কাজ করে যাচ্ছেন। আগামী বছর থেকে আর এ কাজ করতে দিব না। এ ব্যাপারে মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল জানান, রমজান বিবি কোন প্রকার ভাতা পান কিনা তা আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নেব। লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ বলেন, লাখাই উপজেলার কোন এমন মহিলা কাজ করেন কি না তা আমার জানা নেই। তবে এমন অসহায় নারী থাকলে তাকে সরকারি ভাতা দেয়ার ব্যবস্থা করব।
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে