বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

ইসলামপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল



জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছেন।


আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সিরাজাবাদ বাজারে পথসভা করেন স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


পথসভায় সভাপতিত্ব করেন পলবান্ধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল মেম্বার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,  সদস্য এস এম মানিক, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জুয়েল রানা বিশাল, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ সোহেল প্রমুখ।


বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ফলশ্রুতিতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশকিছু ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে  বিএনপির নেতা-কর্মীরা রাজপথে থাকবে। 


বক্তারা আরও বলেন, 'বিএনপি সব সময় জনগণের কল্যাণে কাজ করে। সন্ত্রাসবাদে বিএনপি বিশ্বাস করে না। বিএনপি গণমানুষের দল।'



আরও খবর