মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

অপারেশন ডেভিল হান্ট: প্রথম দিনে কড়াকড়ি গাজীপুর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-02-2025 09:50:02 am


সারা দেশে শনিবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। প্রথম দিনে যৌথবাহিনীর সদস্যদের কড়াকড়ি দেখা গেছে গাজীপুরে। এই অভিযানে রোববার সকাল পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। 


সরেজমিনে গাজীপুরের কয়েক জায়গায় ঘুরে দেখা যায়, শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসানো হয়েছে। মোটরসাইকেলসহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনাসদস্যরা। এ ছাড়া সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।


রাত ৯টার দিকে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে কয়েক গাড়ি র‍্যাবের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাহিনীটির উর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়।


এর আগে শুক্রবার রাতে একদল বিক্ষুব্ধ জনতা গাজীপুরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর সময় মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে। মারধর করা হয় কয়েকজনকে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 


এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে গাজীপুর। এদিনই রাত ২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতা মো. আবদুল্লাহ বলেন, ‘শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে, ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত ১৫-১৬ জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায়, লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই ১৫ জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরও পেটানো হয়।’


পরে শনিবার গাজীপুরে একাধিক মিছিল-সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সদস্যরা। অপরাধীদের ধরতে দেওয়া হয় আল্টিমেটাম। এরই মধ্যে সরকার সারা দেশে যৌথবাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করে। পরে শনিবার সন্ধ্যায়ই গাজীপুর ডিসি অফিসের সামনে মোটরসাইকেলে করে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করে দুর্বৃত্তরা। এর জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

আরও খবর