২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা জাবিপ্রবিতে শিক্ষকদের জন্য টার্নিটিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত লালপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের পাটকেলঘাটা থানার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি আশাশুনিতে সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, তদন্তের আবেদন লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে মোরগের কলিজা, পা ও মাথা,রয়েছে স্বাস্থ্যঝুকি। সংবাদ প্রকাশের পর সাংবাদিক এহসানের বিরুদ্ধে সাইবার মামলা, প্রত্যাহারের দাবি সাংবাদিক মহলের চিয়ড়া স্পোর্টস ফেডারেশনের মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন, টাইব্রেকারে বদরপুরের জয় জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

ওয়ালটন কর্তৃক মৃত ক্রেতা পরিবারকে সুরক্ষা সহায়তা প্রদান

বগুড়ার সারিয়াকান্দিতে ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য নেওয়ার পর কিস্তি চলমান থাকা অবস্থায় ক্রেতার মৃত্যুর পর ওই পরিবারের মাঝে সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওয়ালটন প্লাজা সারিয়াকান্দিতে ম্যানেজার আমির আলীর সভাপতিত্বে মৃতের পরিবারকে নগদ অর্থ তুলে দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সরদার। ওয়ালটন প্লাজায় কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড এর সুবিধা প্রাপ্তির আবেদন সূত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের সামসুল ফকিরের মেয়ে সান্তনা আক্তার গত ১৮ জুলাই ওয়ালটন প্লাজা সারিয়াকান্দি থেকে কিস্তিতে একটা স্মার্টফোন ক্রয় করেন। স্বাভাবিকভাবেই কিস্তি পরিশোধকালে গত ০৩ জানুয়ারি মৃত্যুবরণ করেন সান্তনা আক্তার। সান্তনার মৃত্যুর পর উক্ত কিস্তির নমিনি হযরত আলী কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের সুবিধাপ্রাপ্তির জন্য আবেদন করলে ওয়ালটন প্লাজা সারিয়াকান্দি হতে প্রতিষ্ঠানের প্রদত্ত নীতিমালা অনুযায়ী মৃতের পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। জানা গেছে, সান্তনা আক্তার ২৭,৫০৩ টাকার কিস্তি মূল্যের ২০,৬০০ টাকা পরিশোধ করেছিলেন এবং ৬,৯০৩ টাকা বকেয়া রয়েছে। সুরক্ষা সহায়তায় আবেদন করলে সান্তনার পরিবার ৫০ হাজার টাকা নগদ অর্থ হিসেবে পাওয়ার জন্য বিবেচিত হন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী তার বকেয়া টাকা কর্তন করে বাঁকী ৪৩, ০৯৭ টাকা তার বাবার হাতে তুলে দেওয়া হয়। এসময় ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী, সুবিধাভোগী পরিবার এবং অন্যান্য গ্রাহকরা উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর