ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী ‎সুন্দরবনের বনদস্যু ছোট সুমন বাহিনীর ফের আত্মসমর্পণ

থানা ও কারাগারে হামলার মতো দু–একটা ঘটনা ঘটবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-02-2025 10:46:09 am

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘থানা ও কারাগারে হামলার মতো দুয়েকটা ঘটনা ঘটবেই। তবে সরকার ব্যবস্থা নিচ্ছে কি না সেটিই মুখ্য বিষয়। সরকার প্রতিটি ঘটনার ব্যবস্থা নিচ্ছে।’ 



আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


গতকাল মঙ্গলবার রাতে উত্তরা পশ্চিম থানায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় একাধিক পুলিশ সদস্য। এ ছাড়া কাশিমপুর কারাগারেও ঘটে হামলার ঘটনা। এর আগে জানুয়ারি মাসে হামলা হয় বনানী থানায়। আর ২৪ জানুয়ারি নিউ মার্কেট থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। তবে এমন দুয়েকটি ঘটনাকে স্বাভাবিক বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের অনেককে আমরা ধরেছি। বিদেশে যারা পালিয়ে গেছে তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

এ সময় আইজিপি বাহারুল আলম বলেন, ‘পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ করেছে সরকার। রেড নোটিশ ইস্যু হলে ওই দেশের পুলিশই তাদের গ্রেপ্তার করবে।’

আরও খবর




6a0d98bbb67e8-200526051923.webp
কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

১ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে