*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

বড়লেখায় বিজিবির হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় বসত বাড়ির গাছ কেটে বিক্রি, স-মিলে (করাত কল) নিয়ে চেরাই এবং পরিবহনে বাধা প্রদান, গাড়ি জব্দ করা এবং আটক করে হয়রানির প্রতিবাদে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। 


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণভাগ বাজারে এ মানববন্ধন হয়। 


স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য আজিম উদ্দীন, দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আং হক, দক্ষিণভাগ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ফজিল আহমদ মুন্না, প্রবাসী কমিউনিটি নেতা এমরান আহমদ, ব্যবসায়ী আং গনি, ব্যবসায়ী সাহাব উদ্দিন চান্দই প্রমুখ। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করেছেন। 


মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার দরিদ্র মানুষ তাদের ব্যক্তিগত প্রয়োজনে বাড়ির গাছ কেটে বিক্রি করতে পারছে না। গাছ কাটলে স-মিলে চেরাই করা যায়না। রাস্তায় পরিবহন করতে গেলে বিজিবি আটক করে নিয়ে যায়। মামলা দিয়ে হয়রানি করে।

আরও খবর