যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি প্রাথমিক ও জুনিয়র বৃত্তির অর্থের পরিমাণ বাড়ছে হরমুজে জাহাজ চলাচল নিয়ে ইরানের নতুন প্রস্তাব নোয়াখালীর বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

কুয়াশায় আজও নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2025 02:37:22 am

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২ টা থেকে ফেরি বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের এজিএম আব্দুস সালাম বলেন, রোববার সন্ধ্যা থেকেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত সোয়া ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঢেকে যায় কুয়াশায়। এতে মার্কিং বাতির আলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চালু করা হবে।  


ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা ক্রমেই বাড়ছে। তীব্র শীতে অপেক্ষায় থাকা এসব যানবাহনের শ্রমিক-যাত্রীসহ ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিরা পোহাচ্ছে নানা দুর্ভোগ।


বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারি মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, রোববারর দিবাগত রাত সোয়া ১২ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশায় আচ্ছন্ন হয়ে চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।


কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন ঘাটে অপেক্ষমাণ যানবাহনগুলো দ্রুত পারাপারের ব্যবস্থা করা হবে।

আরও খবর