নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরে আস্থা প্রকল্পের ইয়ুথ ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

শেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে ২৯ জানুয়ারি বুধবার আস্থা প্রকল্পের দিনব্যাপী ইয়ুথ ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালির পর স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শেরপুরের পক্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবায়দুল আলম, নাগরিক প্লাটফর্ম শেরপুরের আহ্বায়ক, সহকারী অধ্যাপক (অব.) আবুল হাশেম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শেরপুরের আহ্বায়ক মো. মামুনুর রহমান। নাগরিক প্লাটফর্ম শেরপুরের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহাম্মেদ ও সদস্য সৈয়দা সালেহা ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আহমেদ, যুব ফোরাম সদরের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, নালিতাবাড়ী উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক অমা রাণী দেবসেন। স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে দিনব্যাপী ইয়ুথ ক্যাম্পেইনে চমকপ্রদ নানা ধরনের ইভেন্ট ছিল। তার মধ্যে যুবদের জন্য কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব ফোরামের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। বছরব্যাপী বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের জন্য বিভিন্ন উপজেলার সেরা যুবদেরকে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ। সবশেষে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী পথিক নবী, হীরক, আলেয়া প্রমুখ।

Tag
আরও খবর