রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

রাজশাহী রেল স্টেশনে হামলাকারী যুবক গ্রেপ্তার

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-01-2025 08:05:06 am

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের মূলহোতাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় দায়েরকৃত মামলায় বুধবার (২৯ জানুয়ারি) দুপুরের মধ্যেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা রয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম সুমন আহমেদ। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রানিং স্টাফদের কর্মবিরতি চলাকালে রাজশাহী রেলওয়ে স্টেশন হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার দিনগত রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে থাকা জিআরপি থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন স্টেশন ম্যানেজার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্টেশন কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাতপরিচয়দের আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারকৃত একজনকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যেই আদালতে তোলা হবে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের মূলহোতা সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে মঙ্গলবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সুমনকে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাকে আদালতের পাঠানো হবে।

আরও খবর