কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা

উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দুই দিনব্যাপী মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের (সিটিপ) দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ম্যানগ্রোভ ট্রেনিং সেন্টারে ২৬ ও ২৭ জানুয়ারি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়াইব আহমাদ। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সামিনুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়নে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন এবং পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করবে। প্রশিক্ষণ থেকে শিক্ষনীয় বিষয় নিয়ে বসে থাকলে হবে না সেটা বাস্তবে কাজে লাগাতে হবে। মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তির কোনো তথ্য বা কাজের ক্ষেত্রে যে কোন সহযোগিতার জন্য উপজেলা  সরকারি দপ্তরে জানানো, প্রয়োজনে আমার কাছে আসলে আমি নিজেই সহযোগিতা করব।
কর্মশালায় আশাশুনি, কালিগঞ্জ, সাতক্ষীরা সদর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভার মানব পাচার থেকে ফিরে আসা ব্যক্তি, ইউনিয়ন তথ্য কেন্দ্রের সদস্য, যুব নেতা, ইউনিয়ন মানব প্রচার প্রতিরোধ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।  কর্মশালায় সহায়ক হিসেবে উপস্থিত থাকেন প্রকল্প সমন্বয়কারী সুবল ঘোষ, জেলা সমন্বয়কারী দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান ও কুমারেশ মন্ডল। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও উইনরক  ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রুপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
Tag
আরও খবর