কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

শেরে বাংলা স্মৃতি পদক'২৪" পেলেন আশাশুনি উপজেলা বিএনপি'র আহবায়ক হেদায়েতুল ইসলাম



 আশাশুনি উপজেলা বিএনপি'র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মৃতি এ্যাওয়ার্ড পেয়েছেন।
তথ্যানুসন্ধানে জানাগেছে, আশাশুনি উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান আহবায়ক স, ম হেদায়েতুল ইসলামকে শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মতি পরিষদের জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক 'সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায়' বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।  গত ২৫ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় ঢাকায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে "অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের কর্মময় জীবন" শীর্ষক আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও শেরে বাংলা স্মৃতি পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের উপদেষ্টা এড. শেখ মোঃ আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিঞা। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি'র চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান (সাবেক সচিব) ড. মোহাম্মদ জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সব শেষে সাংগঠনি দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলা বিএনপি'র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম  প্রধান অতিথি সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমানের হাত থেকে শেরে বাংলা স্মৃতি পদক'২৪ গ্রহন করেন। #
Tag
আরও খবর