কোজাগরী লক্ষ্মীপূজা: সৌভাগ্যের আরাধনা জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ পীরগাছায় বসতবাড়ি ভাঙচুর ও বাঁশ কাটার অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী গলাচিপায় মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

কুয়াশা-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-01-2025 05:40:19 am

সকাল থেকে রাজধানীতে কুয়াশা কেটে আকাশ ঝলমলে হয়ে উঠছে। ঢাকাসহ আশপাশের এলাকায় রোববার দিনের তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। এ ছাড়া কুয়াশা না থাকায় আকাশও থাকবে পরিষ্কার। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।


শনিবার রাতে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আগামী তিন দিন দিন-রাতের তাপমাত্রা কমতে পারে। তবে এই সময়ের পর প্রথম থেকেই রাত-দিনের তাপমাত্রা বাড়বে।


পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে দিনাজপুর ও পঞ্চগড়ের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।



এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

আরও খবর







6adb2d45780ba-231026034749.webp
ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি

১ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে