পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

২৭৬ বছরের ঐতিহ্য ভোলার হায়দার আলী জমিদার বাড়ী।

২৭৬ বছরের প্রাচীন ঐতিহ্য ভোলার হায়দার আলী জমিদার বাড়ি। বাংলা ১১৫৫ সালে জমিদার হায়দার আলী প্রায় ১৫ একর যায়গা জুড়ে এ তিনতলা বাড়ীটি নির্মান করেন। তার নামানুসারে বাড়ীটির নামকরন করা হয় হায়দার মহল।

জমিদার হায়দার আলি ১১৫৫ সালে তার জমিদারি শুরু করেন। এবং তার পরবর্তী প্রজন্ম ১৯৪৭ সাল পর্যন্ত জমিদারি চালিয়ে জান। বাড়ীর আশেপাশে একটি বড় দীঘি ও বাগান রয়েছে। 

তৎকালীন কালিগন্জ নামে, বর্তমানে উপজেলার বর মানিকা ইউনিয়নে বাড়ীটি অবস্থিত।

রিয়াজ উদ্দিন আকনের ছেলে হায়দার আলীর ৬ ছেলের মধ্যে দুই ছেলে জমিদারি করে গেছেন। 

ইতিহাস বলছে, হায়দার আলীর ছেলেদের মধ্যে ইয়াকুব আলীর বৃটিশবিরোধী আন্দোলনে খেলাফত ও কংগ্রেস কর্মী হিসেবে বড় ধরনের ভূমিকা ছিলো। তাদের পরবর্তী প্রজন্ম এখানে স্কুল-মসজিদসহ একাধিক স্থাপনা নির্মাণ করেন।

হায়দার আলীর বংশধর মাইনুল আহসান জুনায়েদ বলেন, জমিদার হায়দার আলীর চার হাজার একর সম্পত্তি ছিলো। তার ছয় ছেলের নাম আসমত আলী মিয়া, হেদায়েত আলী, এহসান আলী, এমদাত আলী, ইয়াকুব আলী ও লুতফে আলী। হায়দার আলী ৪২ বছর বয়সে মারা যান। তিনি প্রায় ২০ বছর জমিদারী পেশা ধরে রেখে ছিলেন। তার পরবর্তী প্রজন্মের মধ্যে এমদাদ আলী ও লুতফে আলী জমিদারী ধরে রাখেন।

এমদাদ আলী ৭৪ বছর বয়সে এবং লুতফে আলী ৬০ বছর বয়সে মারা যান। বর্তমানে এই বাড়িটি এমদাত আলী ও আসমত আলীর নাতিদের দায়িত্বে থাকলেও সেখানে কেউ বসবাস করেন না।

১১৫৫ বঙ্গাব্দে হায়দার মহলের মূল ভবন নির্মাণ শেষ হয়। এই হায়দার মহলের মূল ভবন ছাড়াও পেছনের দিকে একতলা আরো চারটি ভবন রয়েছে। এ ভবনগুলো তৈরিতে বালু ও সিমেন্টের পরিবর্তে ব্যয়বহুল চুনা ও সুরকি ব্যবহৃত হয়েছে। প্রতিটি দেয়াল দেড় হাত পুরু। বিল্ডিং নির্মাণের সময় ভিম হিসেবে ব্যবহার করা হয়েছে উন্নতমানের শাল কাঠ- যা তিন-চারশ বছর পর এখনো অক্ষত। বাড়িটির আয়তন সর্বমোট ১১৪ একর ২২ শতাংশ। সংস্কারের অভাবে বর্তমানে বাড়িটি জরাজীর্ণ হলেও এখনো দৃষ্টিনন্দন।

এই বাড়িতে একটি বিশাল আকৃতির দীঘি রয়েছে। সে সময় এ বাড়ির জমিদাররা শখ করে হরিণ, ময়ূরসহ বিভিন্ন আকর্ষণীয় প্রাণী পুষতেন। কালের সাক্ষী হিসেবে আজো ওই হায়দার মহলে বিশাল আকৃতির হরিণের শিং, ময়ূরের পালক, বাঘের চমড়াসহ নানা রকম ঐতিহ্য সংরক্ষিত আছে।

এছাড়াও কিছু কিছু ঐতিহ্য জাতীয় জাদুঘরে শোভা পেয়েছে। তৃতীয় তলায় দেখা যায়, কয়েকশ বছরের প্রাচীন এ ভবনের প্রতিটি দেয়াল পুরনো কিন্তু আজো অক্ষত। শুধু কয়েক স্থানে শ্যাওলা জমে আগাছার সৃষ্টি হয়েছে। হায়দার মহলের সামনের দিকে দক্ষিণ পাশে রয়েছে ফুলের বাগান, দরজায় রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ, সুপ্রাচীন প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন শেল্টার, ঈদগাহ মাঠসহ বাড়ির ভেতরে অসংখ্য গাছ-গাছালি।

এদিকে বাড়িটির ইতিহাস সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে, ভোলা দ্বীপের গোড়াপত্তনের সময় থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে বসতি গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় কুমিল্লার জনৈক ইজ্জত উল্লাহ আকন ভোলার স্থানীয় খায়রুল্লাহ বিশ্বাসের মেয়েকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার একমাত্র ছেলে রিয়াজ উদ্দিন আকন তৎকালীন জমিদার তারা প্রসন্ন ভট্টাচার্যের জমিদারী দেখাশোনার দায়িত্ব পান। একসময় তিনি প্রচুর জমি ও অর্থ সম্পদের মালিক হন। তিনি ‘জমিদার’ হিসেবে খ্যাতি পান। তার ছেলেই হায়দার আলী। যার নামে ‘হায়দার মহল’।

এদিকে এই হায়দার মহলে ৩৫ বছর ধরে কেউ থাকে না। তাই সংরক্ষণের অভাবে অযত্নে-অবহেলায় পড়ে রয়েছে দীর্ঘদিন। তারপরেও প্রচীনতম দৃষ্টিনন্দন এই বাড়িটি দেখতে ছুটে আসেন অনেক দর্শনার্থী। প্রচীন ঐতিহ্যকে ধরে রাখার দাবি স্থানীয়দের।

আরও খবর


6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

৫ ঘন্টা ২১ মিনিট আগে