বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ প্রবাসী মনসুরের নিথর দেহ ফিরল গ্রামে, স্বজনদের আহাজারিতে ভারী হলো আকাশ-বাতাস লালপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী

তোলারাম কলেজের বাস খাদে পড়ে নিহত ১, আহত ৬

ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইতে আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৭ ঘটিকায় সরকারি তোলারাম কলেজের বার্ষিক শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত হয়েছেন ১ জন ও গুরুতর আহত হয়েছেন ৬ জন শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীদের ওই বাসটিতে ছিলেন তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য আরও ৪ জন শিক্ষক। ওই বাসে করে শিক্ষা সফরে যাওয়ার তালিকায় আরও ছিলেন ছাত্রদের বিভিন্ন ইস্যুতে সরব থাকা সংগঠন নিরব রায়হান ও আমিনুল ইসলাম। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে রাঙামাটি এবং কক্সবাজারের উদ্দেশ্যে ৭১ জন শিক্ষার্থী, অধ্যক্ষ বিমল চন্দ্র দাস, বিভাগীয় ৪ জন শিক্ষক, ২ জন ছাত্র সংগঠক এবং অন্যান্য কর্মীদের নিয়ে তোলারাম কলেজ প্রাঙ্গন থেকে গতকাল রাতে দুটো বাস ছেড়ে যায়। অদ্য ভোরে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতে বাস চালানোর সময় একজন মানষিক ভারসাম্যহীন ব্যাক্তি হটাৎ করে বাসের সামনে এসে দাড়ালে তাকে রক্ষা করতে গিয়ে দুটো বাসের মধ্যে একটি বাস মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। তবে এতে শিক্ষক কিংবা শিক্ষার্থীদের কেউই নিহত হন নি। কিন্তু মানষিক ভারসাম্যহীন ব্যাক্তিটি ওই মূহুর্তেই মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন নিরব রায়হান মুঠোফোনে জানান, শিক্ষার্থীরা সকলেই ভালো আছে। তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত হওয়ার সাথে সাথেই স্হানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আর ১ জন শিক্ষার্থী আহত হলেও প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠেছে। তবে মানষিক ভারসাম্যহীন ব্যাক্তিটি গতকালকেও আরেকবার মারাত্মক ভাবে দূর্ঘটনার শিকার হয়েছেন এবং সে অবস্থাতেই সে রাস্তার পাশে রয়ে গিয়েছেন। উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায়।
আরও খবর