সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

চিলাহাটিতে উত্তরা ফাউন্ডেশনের একযুগ পূর্তি উদযাপন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ‘উত্তরা ফাউন্ডেশন’-এর একযুগ পূর্তি উপলক্ষ্যে মহা কর্মী সম্মেলন, উন্নয়ন কর্মীদের ক্রীড়া প্রতিযোগিতা, সেরা কর্মীদের মূল্যায়ন, ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী, লটারির র‍্যাফেল ড্র ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩শে জানুয়ারী) দিনব্যাপী উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে উত্তরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহম্মেদ জামানের সভাপতিত্বে মহা কর্মী সম্মেলন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু। এসময় ২নং কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম রোমান, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান, সমাজসেবক আসাদুজ্জামান বসুনিয়া, কালব'র ভাইস-চেয়ারম্যান মোজাফফর হোসেন কাজল, কালব'র পরিচালক জিল্লুর রহমান অরেঞ্জ, উত্তরা ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম সজল, কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ্দৌলা চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মশিউর রহমান, চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহাবুবুল আলম ওহাবুল প্রমুখ। এর আগে, উত্তরা ফাউন্ডেশন শিক্ষা কর্মসূচির আওতায় বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী ১৯৭ জন শিক্ষার্থীর মাঝে ১০৭ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। যার মধ্যে ১৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়। একযুগের পথচলার বিষয়ে উত্তরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন আহম্মেদ জামান বলেন, সমাজের অবহেলিত ও শিক্ষাবঞ্চিত কোমলমতি শিশুদের নিয়ে কাজ করছে উত্তরা ফাউন্ডেশন। এলাকার সুধীজনের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শে আগামীতে আরও বেশি মানবতার কল্যাণে ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করার প্রত্যাশা করেন তিনি।
Tag
আরও খবর