কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

বিদ্যালয়ের গভার্নিং বডির সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন কর্মসূচী

 পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির  সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে অনশন করছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গনে এক দফা এক দাবিতে অনশন শুরু করে। শিক্ষর্থীরা জানায়, প্রতিষ্ঠানের এডহক কমিটিতে অনৈতিক ভাবে মোঃ জসিম উদ্দিনকে সভাপতি করা হয়েছে। তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান রয়েছে। বুধবার মানব বন্ধন থেকে আলটিমেটাম দেয়া হয়েছিল বৃহস্পতিবার সকালের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে তা না হলে অনশন করা হবে। তারই ধারাবাহিকতায় অনশন শুরু হয়েছে। জসিম উদ্দিনের পদত্যাগ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের পাশাপাশি এ অনশন চলবে।  শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কাউকে না জানিয়ে গোপনে, মামলাবাজ হিসেবে চিহ্নিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। এতে  সহায়তা করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুহুল আমিন। ছাত্রজীবনে জসিম উদ্দিন এই প্রতিষ্ঠানেরই এক শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে বহিষ্কার হয়েছিলেন। এছাড়া  তিনি চরমোন্তাজে বসবাস করেন না। তাই কলেজের মানোন্নয়নে তিনি কোন ভূমিকা রাখতে পারবেন না। এ কারণে তিনি সভাপতি হিসেবে থাকার যোগ্য নন। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

জানাগেছে, কমিটির  বিষয়টি গত ১১ জানুয়ারি প্রকাশ্যে আসে। এরপর থকেইে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে। এর জেরে গত ২০ জানুয়ারি রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে    মামলা করেন জসিম উদ্দিন। ওই মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবিতে  বুধবার দুপুরে চরমোন্তাজ স্লুইস বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয়রা।  কর্মসূচিতে  প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওলিউল ইসলাম, ডা: আলী আহাম্মেদ, যুগ্ম সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমুখ। তাদের দাবি, অনতিবিলম্বে হয়রানিমূলক এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ বিষয়ে চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির  সভাপতি ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন গনমাধ্যমকে জানান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নজরুলের পছন্দের ব্যক্তি সভাপতি না হাওয়ায় ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাজানো নাটক করছে। এছাড়া তার ছোট ভাই রিয়াজকে মারধর করায় মামলা করা হয়েছে। 

রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, জসিম উদ্দিনকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি করার প্রতিবাদ করেছে এলাকাবাসী। এতে ক্ষুদ্ধ হয়ে তার ছোট ভাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজকে মারধর করা হয়েছে এমন নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাসিয়ে রাজনৈতিক ফয়দা হাসিল করার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী এই ষড়যন্ত্রের প্রতিবাদ করেছে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান গনমাধ্যমকে জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছি, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

আরও খবর






deshchitro-6ac99361b8398-101026072241.webp
লালপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

১ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে