শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

শ্রীবরদী হাসপাতালে টাকার বিনিময়ে চিকিৎসা সনদ পরিবর্তনের অভিযোগ



শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাকার বিনিময়ে মারধরের ঘটনায় এক জখমী ব্যক্তির চিকিৎসা সনদ পরিবর্তন করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত চিকিৎসকের নাম অমিয় জ্যোতি সাইফুল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে সরকরি ওই হাসপাতালটিতে আবাসিক মেডিকেল অফিসার পদে দায়িত্ব পালন করে আসছেন। 


ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে প্রভাবশালী একটি চক্র সার্টিফিকেট বাণিজ্য করছে। কিন্তু অজানা কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা তদন্ত সাপেক্ষে সঠিক জখমী সার্টিফিকেট প্রদান করাসহ অভিযুক্ত ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।'


গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এ বিষয়ে হোসেন আলী নামে এক ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নীলাখিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত নজম উদ্দিনের ছেলে। 

তবে অভিযুক্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহর দাবি, তিনি যথাযথভাবে চিকিৎসা সনদ প্রদান করেছেন।


অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর হোসেন আলীর সঙ্গে একই এলাকার জুয়েল মিয়ার লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় মৃত নজমদ্দিনের ছেলে আবু সাইদ (৫০), তাঁর স্ত্রী সুবেদা বেগম (৪০) এবং ছেলে সোহেল মিয়া (২৬) শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এনিয়ে উভয় পক্ষ বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা জখমী সার্টিফিকেট চেয়ে আবেদন করলে গত ১৩ জানুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ তাঁর স্বাক্ষরিত জখমী আবু সাইদের চিকিৎসা সনদ প্রস্তুত করেন। এতে সিম্পল জখম উল্লেখ করা হয়। 

পরবর্তীতে মোটা অংকের টাকা নিয়ে গত ১৬ জানুয়ারি 

ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ তাঁর স্বাক্ষরিত জখমী আবু সাইদের আরেকটি চিকিৎসা সনদ দেন। এতে তিনি গ্রিভিয়াস জখম উল্লেখ করেন। 



ভুক্তভোগী অভিযোগকারী হোসেন আলী বলেন, 'সম্পূর্ণ বেআইনী, অন্যায়, স্বেচ্ছাচারিতা, দুর্নীতির মাধ্যমে সিম্পল জখমীর চিকিৎসা সনদ পরিবর্তন করে  গ্রিভিয়াস জখমীর চিকিৎসা সনদ দিয়েছেন ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ। এতে তিনি মোটা অংকের টাকার বিনিময়ে জখমী সার্টিফিকেট পরিবর্তন করেছেন। এতে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হব।'


মামলার তদন্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, 'হাসপাতাল থেকে সরবরাহ করা জখমী আবু সাইদের চিকিৎসা সনদে গ্রিভিয়াস উল্লেখ করা হয়েছে।'



হোসেন আলীর পক্ষে মামলা পরিচালনাকারী জামালপুর জেলা জজ আদালতের আইনজীবী মুহাম্মদ মানিক মিয়া বলেন, 'সিম্পল জখম উল্লেখ করা হলে দণ্ডবিধি আইনের ৩২৩ ধারা সমর্থন করে। পক্ষান্তরে গ্রিভিয়াস জখম উল্লেখ করা হলে দণ্ডবিধি আইনের ৩২৫ ধারা সমর্থন করে।




শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা অভিযুক্ত ডাক্তার অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, 'আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। নিয়মানুযায়ী চিকিৎসা সনদ দিয়েছি।'

 

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম বলেন, 'টাকার বিনিময়ে চিকিৎসা সনদ পরিবর্তন করা হয়েছে মর্মে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


আরও খবর


6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

২০ ঘন্টা ২৭ মিনিট আগে