৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ

★★★চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়িতে নৌ পথের অপরাধ দমনে আলোচনা সভা অনুষ্ঠিত ★★★

চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়িতে নৌ পথের অপরাধ দমনে আলোচনা সভা অনুষ্ঠিত 


নৌ পথে অপরাধ দমন ও পারষ্পারিক সহযোগিতার লক্ষ্যে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ি, শিবচর মাদারীপুর এর উদ্যোগে ফাঁড়ি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ জানুয়ারী) দুপুরে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুল ইসলাম, পিপিএম বার। আরও বক্তব্য রাখেন চরজানাজাত  নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম খান, পুলিশ উপ-পরিদর্শক মোঃ নাদিমুল হক নোমান, শহিদুল ইসলাম বাশার। 


নদীপথে ডাকাতি, চাদাঁবাজি হৃাসকরণের লক্ষ্যে এবং ঝাটকা মাছ ধরা হতে বিরত করণে সচেতনতায়  ছিল এই আলোচনা সভার প্রধান উদেশ্য। এ সময় বক্তারা বলেন, পুলিশ ইচ্ছে করলেই সমাজের সকলের সহযোগিতা ব্যতীত নদীপথের অপরাধ দমন করতে পারবে না। অপরাধমুক্ত নৌ পথ গড়ে তুলতে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।


নদী পথে ডাকাতি ও চাঁদাবাজি এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা  করে ভবিষ্যতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন  উক্ত  আলোচনা সভায় উপস্থিত সবাই । নৌ পথে মানুষের যে কোন সমস্যায় নৌ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করা জন্য আহবান জানান পুলিশ কর্মকতারা।

Tag
আরও খবর