ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের নেতৃত্বে মোবাশ্বির-মাহমুদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-01-2025 08:12:49 am

সভাপতি মোবাশ্বের ও সাধারণ সম্পাদক মাহমুদ। © ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পরিবার- এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (১৯ জানুয়ারি) হলের অতিথি কক্ষে এক অনাড়ম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।এসয়ম বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।


এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুবাশ্বিরুজ্জামান হাসান এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ। মুবাশ্বির মাস্টার্স ও মাহমুদ চতুর্থ বর্ষে অধ্যয়নরত।অন্যদিকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ ইসলাম তনয়। 

নবনিযুক্ত সভাপতি মুবাশ্বিরিজ্জামান হাসান দৈনিক দেশচিত্রকে বলেন, 'সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সিনিয়র-জুনিয়রদের সহায়তায় আগামী এক বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাবো।" তিনি আরও বলেন, "আমার এজেন্ডায় থাকবে, পরিকল্পনা শিক্ষার্থীদের বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।


"সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ❝ বিভাগের সিনিয়র-জুনিয়রদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবার গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। হলের প্রত্যেকটি ডিপার্টমেন্টের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সকলের কাছে অনুকরণীয় এবং অনুসরণীয় ডিপার্টমেন্ট হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ❞


অন্যদিকে জুনায়েদ ইসলাম তনয় বলেন,"সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনের কার্যক্রম সুসমন্বিত ও কার্যকর করার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করার জন্য কাজ করতে চাই।"


প্রসঙ্গত, উক্ত ভোটগ্রহণ কার্যক্রমে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বিভাগের সিনিয়র শিক্ষার্থী মো: ফয়সাল মিয়া, মো: জামিন মিয়া এবং নাজমুল কায়েস সিয়াম।


•দেশ/জামিন

আরও খবর